সভাপতির বাণী
সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৯৬ সালে দেবীদ্বার পৌরসভা, চান্দিনা রোড এলাকায় প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে সুশিক্ষা প্রদান করে আসছে। প্রতি বছর অত্র বিদ্যালয় হতে SSC ও JSC পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। অস্ত্র বিদ্যালয়ের বহু শিক্ষার্থী ডাক্তার, ইন্জিনিয়ারসহ সরকারি বেসরকারি বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। জাগতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং ইহলৌকিক ও পরলৌকিক মুক্তি অর্জন করতে পারে সে লক্ষ্যে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের ছেলেমেয়ে অত্র বিদ্যালয়ে পাঠিয়ে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন সে প্রত্যাশা করি। পরিশেষে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে সে কামনা করছি।