প্রধান শিক্ষকের বাণী
সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৯৬ সালে দেবীদ্বার পৌরসভা, চান্দিনা রোড এলাকায় প্রতিষ্ঠিত হয়ে ২০০২ সালে সরকারিভাবে ৮ম শ্রেণি পর্যন্ত। MPO ভুক্ত হয় এবং ২০২২ সালে ১০ম শ্রেণি পর্যন্ত MPO ভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে পাঁচশতাধিক ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। প্রতি বছর অত্র বিদ্যালয় হতে SSC ও JSC পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। সৃজনশীল ও মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হয়। একজন সুনাগরিক হিসেবে আপনার ছেলে-মেয়েকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। পরিশেষে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের সার্বিক সহযোগিতা ও সুস্বাস্থ্য কামনা করছি।